
মোঃ মাসুদ রানা রাশেদ: মঙ্গলবার (৯ নভেম্বর) লালমনিরহাট জেলার হাতীবান্ধা ডাক বাংলো হলরুমে লালমনিরহাট জেলা পরিষদের আয়োজনে হাতীবান্ধা উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদে বুক সেলফ বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল,
হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী (অঃদাঃ) রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান