প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২১, ৩:১৩ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিতঃ

মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাও জেলা বালিয়াডাঙ্গী উপজেলাতে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর বালিয়াডাঙ্গী উপজেলায় ৫ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে।বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,বালিয়াডাঙ্গী সরকারী বালিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়,লাহিড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ে স্কুল পর্যায়ের,সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে দাখিল মাদরাসা পর্যায়ের ও বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ৪ তলায় ভোকেশনাল পর্যায়ের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে।
এবার উপজেলায় এসএসসি,মাদরাসা ও ভোকেশনালে ৩ হাজার ৮শ ৮৭ জন পরীক্ষা আছে। এর মধ্যে এসএসসি ৩ হাজার৫ শ ১২জন,দাখিল ৫ শ ৩৭জন ও ভোকেশনালে ৮৮ জন। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা ও ভোকেশনাল স্কুলের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রস্তুিমুলক সভায় সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহন বিষয়ে বিষদভাবে আলোচনা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.