
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরে ৮৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় শহরের সাতমাথা খান মার্কেটের ২য় তলায় ইলেকট্রনিক্স দোকানের পাশের একটি ফার্মেসির দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মধ্য-ধাওয়াপাড়া এলাকার মৃত সোইর প্রামানিকের ছেলে হারুন অর রশিদ (২৮) ও শাহাজাহানপুর উপজেলার লতিফপুর এলাকার মৃত সমসের আলী মিয়ার ছেলে মোঃসোহেল (৪৯)।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু’জনকে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তারা মূলত পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান