
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ অন্যের বাড়িতে তাঁত শ্রমিক হিসেবে কাজ করে সেই টাকা দিয়ে সংসার চালাতে না পেরে অবশেসে নিজেকে জড়িয়ে নেন সিদ্ধ ডিম ব্যাবসায়। সেই থেকে প্রায় এক যুগ ধরে চলছে সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কারিগড় পাড়া গ্রামের মোঃ আলোমগীর হোসেন ও তার ছেলে মোঃ মুক্তার হোসেন এখন গ্রামপাঙ্গাসী বাজারের জনপ্রিয় ডিম ব্যাবসায়ী। ডিম আলা আলোমগীর ও তার ছেলে মুক্তার হোসেন সিদ্ধ ডিম ব্যাবসায়ী হিসেবে পরিচিত লাভ করেছেন। পরিশ্রমী আলোমগীর হোসেন মাত্র ২০০ পিস বিভিন্ন মুরগীর ডিম নিয়ে প্রায় এক যুগ আগে ডিম ব্যবসা শুরু করেন।
বর্তমানে পাইকারি ও খুচরা মিলিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২ / ৩ হাজার পিস ডিম বিক্রি করেন এবং মাসিক আয় প্রায় ১৮ হাজার টাকা। এ ব্যাপারে ডিম ব্যবসায়ী আলোমগীরের ছেলে মুক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা তাঁতের কাজ করতেন, তখন আমি খুব ছোট ছিলাম। ব্যবসা সম্পর্কে কিছু বুঝতাম না, বাবা আমি বড় হতেই বাবা তাঁতের কাজ ছেড়ে হঠাৎ চলে এলেন এ ব্যবসায়। বাবার পাশাপাশি বর্তমানে আমি বাবার কাজে সহযোগীতা করছি। আগে আমাদের অভাব – অনোটন থাকলেও এখন আর সেটা নেই। আপনাদের দোয়ায় আমার বাবার ব্যবসা খুবই ভাল হচ্ছে।
তাছাড়া ডিম ব্যবসায় আমাদের গ্রামপাঙ্গাসী বাজারে তেমন কোনো সিন্ডিকেট নেই। যে কেউ সরাসরি এ ব্যবসায় আসতে পারে ও সম্প্রসারণ করতে পারে। গ্রামপাঙ্গাসী বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ মামুন খান বলেন, মোঃ আলোমগীর হোসেন ও তার ছেলে মুক্তার হোসেন সততার সহিত সিদ্ধ ডিমের ব্যবসা করে আসছেন আমাদের এই গ্রামপাঙ্গাসী বাজারেই। তাদের এই সততা ও নিস্ঠার ফলে উপজেলার পুরো ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের অন্যতম ডিমের ব্যবসাকারি হিসেবে আজ সুপ্রতিস্ঠিত।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল