
সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মন্ত্রী গত শনিবার সিলেট সফরকালে সিলেট বিভাগ গণদাবী ফোরামের নেতৃবৃন্দ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সিলেটের বিভিন্ন সমস্যা সম্পর্কে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় মন্ত্রী বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। কারণ গ্রামীণ জনপদ নানা সমস্যায় জর্জরিত। এ সময় সিলেট বিভাগ গণদাবী ফোরামের নেতৃবৃন্দ সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা সম্বলিত একটি স্মারকলিপি মন্ত্রীকে প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.আই আজাদ আলী, লেখক আফতাব চৌধুরী, গণদাবী ফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্টুডেন্ট চৌধুরী সামিউর রহমান সায়েম প্রমুখ।