প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২১, ৬:৪২ অপরাহ্ণ
তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্রিক জোটের বিক্ষোভ সমাবেশ !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ডিজেল কেরোসিন, ফার্নেস অয়েল ও এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করেছে বগুড়া জেলা বাম গণতান্ত্রিক জোট। কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে বাম গণতান্রিক জোট জেলার অন্যতম নেতা, বাসদ বগুড়া জেলার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, তিনি বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, পরিবহন মালিক সারা দেশে ধর্মঘট করল। তা মূল্য কমানোর জন্য নয় বরং পরিবহনের ভাড়া বৃদ্ধির জন্য এবং সরকার দাম সমন্বয়ের নামে বাস ভাড়াও বৃদ্ধি করে দিল।সরকার আর মালিক যে একই গাঁটছড়ায় বাঁধা তা আর খতিয়ে দেখতে হয় না। আজ এটা জণগণের কাছে সুস্পষ্ট।”
সমাবেশ শাহনেয়াজ খান পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী আব্দুর রশীদ, বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ, এ্যাড.দিলরুবা নুরী। সভাপতি সাইফুজ্জামান টুটুল বলেন,“সরকার ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধি করে আবারো প্রমাণ করলো লুটপাটই হলো তাদের উদ্দেশ্য। গত সাত বছর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল কিন্তু সরকারতো তখন তেলের দাম কমায়নি। আর দুই মাস না যেতেই আন্তর্জাতিকভাবে মূল্য বৃদ্ধির দোহাই দিয়ে আবার তারা দাম বাড়িয়ে দিল। এটি সরকারের গণ বিরোধী সিদ্ধান্ত। গত সাত বছরে যে ৪০হাজার কোটি টাকা লাভ করল তা আজ ভর্তুক্হি দিয়ে এই মূল্য বৃদ্ধি বন্ধ করা উচিত।”
অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বাসের ভাড়া বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধিকে আরো ত্বরান্বিত করবে। মানুষ যখন দ্রব্য মূল্যের উদ্ধগতিতে হাঁসফাঁস করছে তখন আরেক দফা মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে অতীষ্ট করে তুলবে। মানুষের বেঁচে থাকাটা কঠিন থেকে আরো কঠিনতর হয়ে যাচ্ছে। একটা দেশের সরকার জণগণের উপর এই অত্যাচার করতে পারে না। জণগণকে সরকারের এই গনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জোর দাবি জানান তারা।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.