
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও নাবী পদ্ধতিতে পাট বীজ উৎপাদন কলাকৌশল বিষয় নিয়ে দিনব্যাপী পাটবীজ চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালায় ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমিন, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হযরত আলী, উপজেলা বন কর্মকর্তা লিটন মিয়া ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু