
অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আরেকটি বিপ্লব ঘটাতে হবে। এ জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে। সোমবার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির কার্যালয়ে, উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকবৃন্দ এসব কথা বলেন।
বাসাইল উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল সভাপতিত্বে সভায় বক্তব্য করেন পৌর বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জান তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ পিন্টু, মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি,উপজেলা বিএনপির সহ সভাপতি আবু হায়াত খান নবু ,বাসাইল কলেজের সাবেক জিএস রমজান মিয়া প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল