
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় শামসুন্নাহার বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রানীরহাট সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামছুন্নাহার ওই এলাকার মোঃ ছালেকের স্ত্রী।
স্থানীয়রা জানান, শামসুন্নাহার বেগম সিএনজিতে উঠার জন্য রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় একটি নাম না জানা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুন্নাহার বেগমকে মৃত ঘোষণা করেন।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান