হোম » সারাদেশ » যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী আলিমুজ্জামান মিলন

যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী আলিমুজ্জামান মিলন

এস আর নিরব,যশোর জেলা প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনে যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও জেলা  স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান মিলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে নিয়ে ও বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুসরণ করে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতীকের মাঝি হয়ে ২নং লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান পদে আবারো লড়তে চান তিনি। আওয়ামী লীগের একজন নেতা ও বর্তমান চেয়ারম্যান হিসেবে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার মিছিল মিটিং সভা সমাবেশ  তার ইউনিয়নে তিনি অব্যাহত রেখেছেন। তার সাথে আছে জেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এরই মধ্যে দিন-রাত ইউনিয়নের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনি প্রচারণাও চালাচ্ছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে  সমাজ সেবক হিসাবে আলিমুজ্জামান মিলনের নাম উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে। এ বারের ইউপি নির্বাচনে ২নং লেবুতলা ইউনিয়নে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও প্রচারণায় এগিয়ে আছেন আলিমুজ্জামান মিলন। প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নৌকার মনোনয়নের শীর্ষে রয়েছেন ২নং লেবুতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান  ও বিশিষ্ট সমাজ সেবক   আলিমুজ্জামান মিলন। এ ছাড়া ২নং লেবুতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলিমুজ্জামান মিলন দীর্ঘদিন ধরে গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
করোনাকালীন সময়ে  অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তার পাশাপাশি নিজ অর্থায়নে অসংখ্য মানুষকে খাদ্য ও অনুদান প্রদান করেছেন। নিম্নআয়ের মানুষ যখন করোনাকালীন সময়ে গৃহবন্দি হয়ে পড়েন ঠিক তখনই শুধু একজন চেয়ারম্যান হিসাবে নয় গরীব দুঃখী মানুষের চোখের মনি হয়ে আলিমুজ্জামান মিলন তার নিজ অর্থায়নে ঐ সমস্ত অসহায় মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন। কাজেই সাধারণ জনগণ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে তার মতো একজন সৎ, যোগ্য, ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকেই চেয়ারম্যান হিসাবে দেখত চায়।
এ দিকে, সমাজ সেবক হিসাবে তিনি ২নং লেবুতলা ইউনিয়নে সরকারি অর্থায়নের পাশাপাশি নিজ অর্থায়নে রাস্তা-ঘাট নির্মাণসহ মসজিদ-মন্দিরে অনুদান, অসহায় গরিব-দুঃখীদের মাঝে বস্ত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান, নিজ অর্থায়নে অসংখ্য রাস্তা নির্মাণ ছাড়াও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি।  তাই আসন্ন ২নং লেবুতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলিমুজ্জামান মিলন কে আবারো চেয়ারম্যান   হিসেবে দেখতে চায় ইউনিয়নের সকল সাধারণ ভোটাররা।
এ ব্যাপারে আলিমুজ্জামান মিলন  জানান,২নং লেবুতলা ইউনিয়ন বাসির সুখ দুঃখের সাথী হয়ে লেবুতলা ইউনিয়ন কে উন্নয়নের রোডমডেল হিসেবে গড়ে তুলতে চাই। ইউনিয়ন বাসী জানে, আওয়ামী লীগের দুঃসময়ে ও তাদের দুঃসময়ে  কাকে কাছে পেয়েছেন তারা। মানুষের কোন বিপদ দেখলে আমি ঘরে বসে থাকি নাই। রাত  দিন  সর্বক্ষণ তাদের সুখ-দুখে আমি পাশে থেকেছি। ইউনিয়নের সিংহভাগ মানুষ আমার সাথে আছে।
তিনি আরো জানান, আমি জনগণের ভোটের মাধ্যমে চেয়ারম্যান হতে চাই। দাঙ্গা-হাঙ্গামা করে ভোট ছিনতাইয়ের চেয়ারম্যান আমি হতে চাই না। আমি জনগণের সেবক হতে চাই। আমি ইউনিয়নের মানুষের পাশে থেকে যে উন্নয়নমূলক কাজ করেছি, একজন চেয়ারম্যান হয়ে তা করা সম্ভব ছিল না। আমি শুধু সরকারি অর্থায়নে জন্য বসে থাকেনি মানুষের বিপদে আমি যেভাবেই হোক তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি নৌকার মাঝি হয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বেকার যুবকদের কর্মস্থান সৃষ্টি করতে চাই। যাতে করে যুবক সমাজ বিপথগামী না হয়।পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়াতে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলিমুজ্জামান মিলন।
এ বিষয়ে ২নং লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিন বলেন, আওমীলীগের দুঃসময় ও করোনাকালীন মহামারীর সময় আমাদের ২নং লেবুতলা ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে করোনাকালীন মহামারী মোকাবেলাসহ  তৎকালীন সময়ে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র থেকে ইউনিয়ন বাসিকে রক্ষা করে  ইউনিয়নে সকল  সরকারি  সুযোগ সুবিধা অব্যাহত রেখেছেন  চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। ইউনিয়নের আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মী ও ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিসহ  ২নং লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে  জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে আমরা আহবান জানিয়েছি পুনরায়  চেয়ারম্যান হিসেবে আলিমুজ্জামান মিলনের মত একজন সৎ ও যোগ্য ব্যক্তি কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!