প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২১, ১:২০ অপরাহ্ণ
রায়গন্জে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা মধ্যবিত্ত পরিবার

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম। মাসখানেকেরও বেশি হলো এই উর্ধ্বমুখী। কমার কোনো প্রবনতাও লখ্য করা যাচ্ছে না। দিনে দিনে মানুষের ক্রয় খমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম। শাক - সবজির দামও চলে যাচ্ছে সাধারণ ক্রেতার বাইরে। গতকাল রবিবার, উপজেলার চান্দাইকোনা,সোনাখাড়া,ভ্রম্যগাছা,ধানঘড়া,হাটপাঙ্গাসী ও গ্রামপাঙ্গাসী কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি টমেটো ১৬০ টাকা, শিম ১৪৫ টাকা, গাজর ১১৮ টাকা, পেয়াজ ৬০ থেকে ৭০ টাকা, মিস্টি কুমড়া প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা, হোলার পাতা ১২০ টাকা কেজি, বেগুন প্রকার ভেদে ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ টাকা, ফুল কপি ৬০ থেকে ৭০ টাকা ধরে বিক্রি করতে দেখা গেছে উপজেলার বিভিন্ন বাজারে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.