
রবিউল হাসান লায়ন: জামালপুর সদরের মেষ্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. নাজমুল হক বাবুর নির্বাচনী অফিস আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কর্তৃক ভাঙচুরের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হাজিপুর বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. নাজমুল হক বাবু, আতিকুর রহমান কিনু, হারুন ডাক্তার ও মোশাররফ হোসেন প্রমুখ।
তিনি বলেন, সরকার দলীয় প্রার্থীর নেতাকর্মীরা আমার দুটি নির্বাচনী কেন্দ্র ভাংচুরসহ অগ্নিসংযোগ করেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্দন শেষে ২সহস্রাধিক কর্মী-সমর্থক ও সাধারণ জনগনকে নিয়ে এক বিশাল আনারস প্রতীকের প্রচারণা মিছিল বের করে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল