
হাফিজা ইসলাম পিংকি,ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরে বাড়ীর মালিককে বেঁধে রেখে ফিল্মি কায়দায় রাজাকারের উত্তরসূরী কতৃক
বসতঘর ভাংচুর করে মালামাল লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। রোববার বেলা ১০ টায় উপজেলার নৈকাঠি বাজার সংলগ্ন ভুক্তভোগীর বাড়ীর সামনের বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এলাকাবাসীর আয়োজনে ভুক্তভোগী ও এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মস‚চী পালন করেন। মানব বন্ধন শেষে তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। এ সময়ে বক্তব্য দেন উপজেলা যুব মহিলালীগ সভাপতি নাজনীন পাখি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনাজ লিপি, নাসির উদ্দিন জুয়েল, ভুক্তভোগী রমিচা বেগম, সাংবাদিক রেজাউল ইসলাম, করিম সিকদার, তৈহিদুজ্জামান শাহিন, আনোয়ার হোসেন মিলন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ৭১ এর কুখ্যাতযুদ্ধাপরাধী আব্দুল হামেদ জমাদ্দারের নাতনী রাজাকার কমান্ডার মিল্লাত জমাদ্দারের মেয়ে চন্দ্রিমা রিমু রাজাপুর সদর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের বিতর্কিত মহিলা ইউপি সদস্য ইয়াসমিন মুন্নির সহায়তায় ৩০/৩৫ জন নারীসহ প্রায় দেড়শত ভাড়াটিয়া লোক হাতে দেশীয় অস্ত্র রামদা, দা, লোহার রড়, হাতুড়ি ও লাঠি নিয়ে অসহায় শহীদুলের বাড়িতে আসে। এ সময় শহীদুল, তার স্ত্রী রমিছা আক্তার ও শ্বাশুরি মজিদা বেগমকে মারধর করে দড়িঁ দিয়ে গাছের সাথে বেধে রেখে তাদের বসত ঘর ভাংচুর করে ধংসস্তুপে পরিণত করে।
ঘরে থাকা মূল্যবান সকল মালামাল সশস্ত্র সন্ত্রাসীরা ট্রাকযোগে এসে আমার বসতঘরের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে সবাইকে মারধর করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র সব কিছু ভাংচুরের পরে লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়। তারা আরো বলেন, যুদ্ধের সময় অনেক লুটপাটের কথা শুনেছি কিন্তু এই স্বাধীন দেশে দিনের বেলায় এমন লুটপাট স্বাধীনতা যুদ্ধের সময়কেও হার মানিয়েছে, যা খুবই ন্যাক্কারজনক। আমরা এর ন্যায় বিচার দাবি করছি। এছাড়াও মানববন্ধন কর্মস‚চিতে পুলিশের নেওয়া মামলার এজাহার সংশোধনসহ বাড়ি ঘর ভাংচুরের প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।
অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার হাজারো মানুষ অংশ নেয়। এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বসতঘর ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমরা ইতিমধ্যে ঘটনায় জড়িত কয়েক জনকে আটক করেছি। অভিযুক্ত অন্যান্যদের আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান