
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। শনিবার রাতে তিনি ক্ষতিগ্রস্থ লিলি বেগমকে নগদ অর্থ, খাদ্য সমাগ্রী ও কম্বল প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান।
জানা যায়, গত শুক্রবার রাতে ওই গ্রামের ওসমান আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় তাদের খড়ি ও রান্নার ঘর থেকে আগুন লেগে ৫টি ঘর আগুনে পুরে যায়। বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি গত শনিবার সেখানে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের এ সহায়তা প্রদান করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা