
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার পৌর শহরে সবার পরিচিত পত্রিকা বিক্রেতা আফজাল হোসেন ইন্তেকাল করেছেন। রোববার সকাল পৌনে ১০টায় সান্তাহার রেলগেট চত্বরে পত্রিকা বিক্রয় করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি দীর্ঘ প্রায় ৫০ বছর যাবত দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা বিক্রি করে আসছেন। তার মৃত্যুতে সান্তাহার প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল