
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশের ৬৪ জেলার মানুষরে কর্মস্থল ও বাসস্থান ঢাকার আশুলিয়া। শিল্পাঞ্চল আশুলিয়ার শিল্প জোন হিসেবে পরিচিত ইয়ারপুর ইউনিয়ন । এই ইউনিয়নে প্রায় দেশের ৬৪ টি জেলা থেকে আসা লক্ষ লক্ষ সাধারণ মানুষ ও কর্মযোগি মানুষ বসবাস করছে। ৬৪ টি জেলা থেকে আসা কর্মযোগি মানুষদের মধ্য থেকে প্রতিনিয়ত না ফেরার দেশে চলছে অনেকে। শনিবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন পর তাদের শেষ ঠিকানা হিসেবে ‘জিরাবো উন্মুক্ত কবরস্থান’ এর উদ্বোধন করেন দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু।
৬৪ টি জেলা থেকে আসা কর্মযোগি মানুষদের মধ্য থেকে প্রতিনিয়ত না ফেরার দেশে পথিকদের জন্য দীর্ঘদিন পর শেষ ঠিকানা হিসেবে ‘জিরাবো উন্মুক্ত কবরস্থান’ প্রতিষ্ঠিত হলো। আওয়ামী লীগের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু চিরনিদ্রায় যাওয়া মুর্দারদের শেষ ঠিকানার ব্যবস্থা করে দিলেন। যেহেতু দেশের বিভিন্ন জেলার মানুষ এসে ওই এলাকার পোশাক কারখানা গুলোতে চাকুরী করেন। উন্মুক্ত কবরস্থানের উদ্যোগতা ও উদ্বোধক দেওয়ান মেহেদী মাসুদ মন্ধসঢ়;জু বলেন, মানুষ মরণশীল, তাই মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে।
যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজের সন্ধানে এখানে বসবাস করছেন, তারা মারা গেলে অনেক সময় মরদেহ তাদের গ্রামে পাঠাতে অনেকসমস্যার সৃষ্টি হয়। অনেক মরদেহ দেরীর কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তখন তাদের মরদেহ কবর দিতে গেলে বিভিন্ন জায়গায় ধরনা ধরতেহয়। একজন দরিদ্র শ্রমিক মারা গেলে তাকে তার গ্রামের বাড়িতেপাঠিয়ে দেয়া হয়। এতে আর্থিক সহ নানা সমস্যায় পড়তে হয়।এলাকার ব্যক্তিগত কবরস্থানে বাহিরের এই লোকদের মরদেহ কবর দিতে গিয়েও বাধার সম্মুখীন হতে হয়।
মৃত্যুর পরে মরদেহ নিয়ে ঘুরাঘুরি অত্যন্ত দুঃখজনক। তাই তাদের কথা চিন্তা করেই এই উন্মুক্ত কবরস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমজীবি-পেশাজীবি মানুষ যারা এই এলাকায় থাকে তাদের কেউ যেন মৃত্যুর পরে তাদের শেষ ঠিকানার দুঃচিন্তায় পরতেনা হয় ্ধসঢ়;এবং সুন্দরভাবে সমাহিত হতে পারেন। এজন্য চিন্তাভাবনা করে আমরা চার বিঘা জায়গা নিয়ে এই উন্মুক্ত কবরস্থানের উদ্যোগ নিয়েছি। সে দিক বিবেচনা করেই স্থানীয় গন্যমান্য বক্তিদের উপস্থিতিতে ্#৩৯;জিরাবো উন্মুক্ত কবরস্থান্#৩৯; উদ্বোধন করেছি।
তিনি এই মহত কাজের সাথে বিত্তশালী ও শিল্পপতিদের এগিয়ে আসার অহবান জানিয়েছেন এই উন্মুক্ত কবরস্থান’টি যেন আরো বড় ও প্রসারীত এবং উন্নয়ন হয়। । আসন্ন ইয়ারপুর ইউপি চেয়ারম্যান নির্বাচন নিয়ে কথা প্রসঙ্গে মঞ্জু দেওয়ান জানান, সামাজিকভাবে জিরাবো এলাকার মানুষের কল্যাণে অনেক আগে থেকেই কাজ করে চলেছি। পাশাপাশি একজন রাজনীতিবিদ হিসেবেও তাদের পাশে থাকার চেষ্টা করি। কিন্তু আমার এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এটুকু যথেষ্ট নয়। এক্ষেত্রে প্রয়োজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে একটি মডেল ইউনিয়ন হিসেবে আমার ইউনিয়নকে গড়ে তোলার চেষ্টা করা। এজন্যই আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য প্রত্যাশা করছি। সর্ব প্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবয় বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ খেকে যোগ্য মনে করেন তাহলে আমি ইয়ারপুর ইউনিয়নের নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল