প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২১, ৫:০৫ অপরাহ্ণ
আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু

নজরুল ইসলাম মানিক, সাভার ওআশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ার জামগড়া বটতলা রুপায়ন হাউজিং নামক এলাকার ফজর আলীর ভাড়াটিয়া বাসার একটি কক্ষে রহস্যজনক একই পরিবারের ৩ টি মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে পুলিশ থানা নিয়ে সুরতহালের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও স্বজনদের নিকট জানা গেছে, বাড়ির পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রোজিনা আক্তার ও ৯ বছরের মেয়ে সুমাইয়া আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী । জানা গেছে,স্ত্রীর টাকায় অটোরিকশা কিনে দেওয়া পর বুধবার দিন প্রথমে বের হয়। তবে সেই অটোরিকশাটি চুরি হয়ে যায়। পরে ভয়ে স্ত্রীকে ঘটনাটি জানায়নি। তবে পরদিন বিষয়টি স্ত্রী টের পেয়ে যায়। তারপর থেকেই স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। এ ঘটনার জের ধরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি নিহতদের স্বজনদের।
শনিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলা রুপায়ন হাউজিং নামক এলাকায় ফজর আলীর মালিকানাধীন টিনসেট বাড়ির একটি কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে টিনের ফাক দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্হলে গিয়ে একই পরিবারের ৩ টি মরদেহ উদ্ধার করে । নিহত রোজিনা আক্তার ও স্বামী সবুর আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চরগোরুক মন্ডল গ্রামের বাসিন্দা। রোজিনা আক্তার একটি পোশাক কারখানায় চাকরি করতো ও সবুর অটোরিকশা চালক ছিলেন। শিশু সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করতো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। দুইদিন ধরে কোন সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে প্রতিবেশীর কক্ষ থেকে টিনের ফাঁক দিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। ঘটনাটি দুইদিন আগে হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা বলা সম্ভব হচ্ছে না। তাদের আত্নীয়-স্বজনের সঙ্গে কথা বলে ও আরও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.