হোম » সারাদেশ » বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৪ শত পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৪ শত পিস ইয়াবাসহ গ্রেফতার ২

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ৪ শত পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৭ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার  (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বনানী বাজার স্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই জন হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মো: ইমামুল হোসেন (২৩) ও শ্রী সজল তালুকদার (২৩)। রোববার দুপুরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইহান ওলিউল্লাহ বিষয়টি জানিয়েছেন।  তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বনানী এলাকায় অভিযান পরিচালনা করে।  এ সময় ৪০০ পিস ইয়াবাসহ ওই দুই জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিবির অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ সাইহান ওলিউল্লাহ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!