প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২১, ৭:৩৫ অপরাহ্ণ
নবাবগঞ্জের হলাইজানা মাদ্রাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

আব্দুল কাদের, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদ পুর ইউনিয়নের হলাইজানা এম এ দ্বি- মূখী ফাজিল মাদারাসায় (ম্যানেজিং) কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ই নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।তারা হলেন আজাদ মিয়া, আতর আলী, কাইছারুল ইসলাম, নুরুজ্জামান প্রধান, ছয়ফুল ইসলাম, ৮. হারুনুর রশিদ এর মধ্যে নির্বাচনে বিজয়ী ১ম স্থান সাইফুল ইসলাম ১৯৩ ভোট, ২য় হারুনুর রশিদ ১৭৭ ভোট, ৩য় কাইছারুল ইসলাম ১৬৩ ভোট,
অত্র মাদ্রাসার অভিভাবক ভোটারের সংখ্যা মোট ৩৬৭জন।বাতিলকৃত ভোট ৫টি। মোট বৈধ ভোট ৩৬২। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার নাসিমুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শামছুল হক উপাধ্যক্ষ মফিজুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.