
উল্লাপাড়া প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার উল্লাপাড়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর উল্লাপাড়া যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বেলা ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শহরের সমবায়ীদের নিয়ে বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় উপজেলা নিবার্হী কর্মকতার্ দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে এবং শিক্ষক এম সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শপি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামা পান্না, উপজেলা সমবায় কর্মকতার্ মোঃ মোখলেছুর রহমান, একতা সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি হাফিজুর রহমান, সিসিএমপিএস উল্লাপাড়ার সহ সভাপতি শাহনেয়াজ খান সবুজ, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক জামিল হোসেন সজীব প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান