
সোনিতা নাসরিন মিশু স্বামী ধুনট উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও নিমগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সুজাউদ্দৌলা রিপন বিগত করোনার মহা দুর্যোগেও তিনি তার নিজ তহবিল থেকে ১নং নিমগাছি ইউনিয়ন বাসীকে সাহায্য সহযোগিতা করেছেন। এবং ইউনিয়নের ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করছেন। তার স্বামী সুজাউদ্দৌলা রিপন এর মত সোনিতা নাসরিন মিশু সবসময় জনগণের পাশে থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাওয়ার আশ্বাস দেন ।
১নং নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মাস্টার নৌকাকে বিজয়ের লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা প্রার্থনা করছেন। এবং এলাকার একাধিক ভোটার বিন্দু জানান, তার স্বামী সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন আমাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। তাহার স্ত্রী সোনিতা নাসরিন মিশু চেয়ারম্যান নির্বাচিত হলে তার স্বামীর মত তিনিও আমাদের সবসময় পাশে থাকবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের স্বার্থে সোনিতা নাসরিন মিশু কে আমার চেয়ারম্যান হিসেবেই দেখতে চায়।
এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ তাহার আচার-আচরণে মুগ্ধ। এব্যাপারে সোনিতা নাসরিন মিশু বলেন,জনগণ আমাকে নির্বাচিত করলে আমি আমার ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো। এবং ১নং নিমগাছি ইউনিয়ন পরিষদ একটি ডিজিটাল পরিষদে যাবে গড়ে তুলব ইনশাল্লাহ।