হোম » সারাদেশ » রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে তীব্র যানজট

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে তীব্র যানজট

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে অটোভ্যানে ওঠা- নামার জন্য নির্দিস্ট কোনো স্ট্যান্ড না থাকায় শুক্রবার ও সোমবার ব্যাস্তম সড়কেই এলোমেলো ভাবে অটোভ্যানগুলো রাখার কারনে পুরো গ্রামপাঙ্গাসী কলেজ রোড থেকে হাটপাঙ্গাসী বাজারের সড়ক জুড়েই সৃস্টি হয় তীব্র যানজট। ফলে দূরভোগ পোহাচ্ছেন এ পথের যাত্রীরা। উপজেলার গ্রামপাঙ্গাসী জামে মসজিদের সামনে যাতায়াতের প্রধান সড়কের দু’ পাশে রাখা হয় অটোভ্যান, সিএনজি, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন। প্রতিদিন বিশেস করে শুক্রবার ও সোমবার হাটের দিনে যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে।

একাধিক ভুক্তভোগি জানান, বাজারে নির্দিস্ট স্ট্যান্ট না থাকায়, এভাবেই মূল সড়কের দু’ পাশে এলোমেলোভাবে অটোভ্যান, সিএনজি ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনগুলো রাখছে তাদের ইচ্ছে মতো। এদিকে অত্র জামে মসজিদের কয়েকজন মুসল্লি জানান, শুক্রবার ও সোমবার হাটের দিনে মসজিদের সামনের সড়কে ধানের বাজার এবং যানজটের কারনে সময় মতো জামায়াতের সহিত নামাজ আদায় করতেও আমাদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে বাজার বনিক সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান মরহুম আলোমগীর কবির খান সাহেবের সুযোগ্য পুত্র মোঃ ইমরান খান এর মোবাইল নাম্বারটি বন্ধ থাকার কারনে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে উক্ত বাজারের প্রধান সড়কের যানজট নিরসনের জন্য সংশ্লিস্ট কর্তৃপখ্যের নিকট সৃদৃস্টি কামনা করছেন এ পথের আপামর জনসাধারণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!