
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: সৌদি-আরব যাওয়ার উদ্দেশ্যে বগুড়া থেকে ঢাকায় এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন ইকরাম হোসেন (২১) নামে এক যুবক। বুধবার ( ৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মৎস্য ভবনের সামনে খাজাবাবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ। সেখানে তাকে স্টমাক ওয়াশ করোনা হয়।
ইকরাম হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আব্দুল মোতালেবের ছেলে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশীদ গনমাধ্যমেকে জানান, ৯৯৯-এর মাধ্যমে আমাদের কাছে খবর আসে মৎস্য ভবনের সামনে খাজাবাবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ভেতরে এক ব্যক্তি অচেতন অবস্থায় রয়েছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকরাম হোসেন নামে এক ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তাকে স্টমাক ওয়াশ করিয়ে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ডে) হাসপাতালে পাঠানো হয়।
এসআই হারুন-অর-রশীদ আরও জানান, ইকরাম হোসেন সৌদিতে যাবেন বলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নেন। টিকা নিয়ে খাজাবাবা পরিবহনের একটি বাসে উঠলে কে বা কারা সুকৌশলে তাকে কিছু খাইয়ে সঙ্গে থাকা ১ হাজার ২০০ টাকা এবং একটি মোবাইল (যার নম্বর-০১৭৮৭৫০৬৬২৪) নিয়ে যায়। পরে ওই পরিবহনের স্টাফরা ৯৯৯ এ কল করলে শাহবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে।।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল