হোম » সারাদেশ » যশোরের লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

যশোরের লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

এস আর নিরব, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নে জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২নং লেবুতলা ইউনিয়ন  আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় ২নং লেবুতলা ইউনিয়নের তেতুলতলা বাজারে দলীয় পার্টি অফিসে এই আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক দাউদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আলিমুজ্জামান মিলন  বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় ১৯৭৫ সালের ৩ নভেম্বর। ওইদিন মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাক আহমদের প্ররোচণায় এক শ্রেণীর উচ্চাভিলাসী মধ্যম সারির জুনিয়র সেনা কর্মকর্তারা ওই নির্মম হত্যাকাণ্ড চালায়। রাষ্ট্রের হেফাজতে তৎকালীন ওই হত্যাকাণ্ডের দিনটিকে বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস  চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক চেয়ারম্যান স্বপন মিত্র, মাস্টার ওয়াজির আলী,নিমাই কুমার ঘোষ, ইউপি সদস্য মুন্তাজ আলী, শওকত হোসেন, আকরাম হোসেন, রবিউল ইসলাম খোকন, খেলাফত হোসেন, রোমিতা বেগম, শিল্পী খাতুন, ছায়েরা বেগম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল হক, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহীম হোসেন, ছাত্রলীগ নেতা , বাপ্পী, আলামিন, হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!