প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ
দিনাজপুরের নবাবগঞ্জে জেল হত্যা দিবস পালিত

আব্দুল কাদের, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে যথাযযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার ৩রা (নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় অফিস থেকে এক শোকর্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমির হোসেন, ডাঃ মোশারফ হোসেন, মোঃ সাদেকুল ইসলাম, যুগ্ন সম্পাদক সানোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলমগীর সহ আরও অনেকেই বক্তব্য দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.