প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ৩:৫১ অপরাহ্ণ
দাগনভূঞায় জেল হত্যা দিবস পালিত

দাগনভূঞা ফেনী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ফেনীর দাগনভূঞা উপজেলা আ.লীগের আয়োজনে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে জাতীয় চার নেতার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপজেলা আ.লীগ সভাপতি কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম পৌর আ.লীগ সভাপতি খায়েজ আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক লীগ আহবায়ক রফিকুল ইসলাম লাভলু, আওয়ামী লীগ নেতা মনসুর আহম্মেদ, আতাউল্লাহ খান বাহাদুর, ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, মহিলা আ.লীগ সভাপতি রাবেয়া আক্তার রাবুসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.