প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২১, ৮:০০ অপরাহ্ণ
দিনাজপুরের ঘোড়াঘাটে তৃতীয় বারের মত বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেন আব্দুস সাত্তার মিলন

আব্দুল কাদের নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে পৌর বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মিলন তৃতীয় বারের মত বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তা দিয়ে নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেন। সকাল থেকেই ভোটারেরা নির্বিঘœ ভাবে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করে।
এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশ উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটারেরা। বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মিলন নারিকেল গাছ প্রতীক নিয়ে ৬ হাজার ৪২২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮০৫ ভোট।
অপরদিকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনুছ আলী মন্ডল পেয়েছেন ৩ হাজার ৩৬৮ ভোট। ২ হাজার ৬১৭ ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো আব্দুস সাত্তার মিলন পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এ তথ্য পরিবেশন করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.