
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কেজি লক্ষীপুর গ্রামের আমজাদ আলী আকন্দের ছেলে মনিরুল ইসলাম (২৮) ও কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কুরশা ফিরুশা গ্রামের আশরাফুল খন্দকারের ছেলে রনি মিয়া (২০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গাপন সাংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে র্যাব-১২’র একটি চৌকষ আভিযানিক দল জেলার সলঙ্গা থানার ফুড ভিলেজের সামনে গাড়ি পাকিংয়ের ফাঁকা জায়গার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল, নগদ এক হাজার দুইশত টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক মাদক কারবারীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামল দায়ের ও উদ্ধারকৃত আলামত সহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক