প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ
জাতীয় যুব দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলনের সেমিনার অনুষ্ঠিত”

জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীতে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে "জাতীয় অগ্রগতিতে সুস্থধারার রাজনীতির অপরিহার্যতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল 3টায় প্রেসক্লাবের আঃ সালাম মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা মোঃ আতিকুর রহমান আতিক,বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাওলানা গাজী আতাউর রহমান বলেন-" সুস্থ রাজনীতি চর্চার অবাধ সুযোগ নেই বলেই দেশে ভোটারবিহীন নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ মুসলমানরাই রক্ষা করবে।তিনি আক্ষেপের সাথে বলেন- নর্তকীরা জামিন পায় কিন্তু হাক্কেনী আলেমদের জামিন দেয়া হয় না।তিনি দৃঢ়তার সাথে বলেন-কোনো মুসলিম মন্দিরে কুরআনও রাখতে পারে না এবং মন্দিরও ভাংতে পারে না।মানসিক রোগী ইকবালকে দিয়ে একটি হালকা নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে।অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতার নেপথ্য নায়কদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবিও তিনি তুলে ধরেন।ঘুষ ও দুর্নীতিকে তিনি সুস্থধারার রাজনীতর পথে প্রধান অন্তরায় বলে মন্থব্য করেন"।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবি সোহেল,ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক কে এম শামসুল আলম মিশুক,বিকল্প যুবধারার সাধারণ সম্পাদক হাজী মোস্তফা সারোয়ার,যুব জাগপার আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু,খেলাফত মজলিস যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আল আমিন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এম হাসিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি সাইফুল্লাহ খালিদ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.