
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একইদিনে প্রশাসনিক গুরুত্বপূর্ণ ৫ পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা মোঃ ফজলুল হক। পৃথক বিজ্ঞপ্তিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামীম হোসেন,
বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি-২ হলের সহকারী হল সুপারের দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রনী কুমার দত্ত এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল আহমেদ সরকার, শেখ রাসেল হলের সহকারী হল সুপারের দায়িত্ব পেয়েছেন কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবু হানিফ এবং এদিকে ইন্ট্যারন্যাশনাল হলের সহকারী হল সুপার পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেনকে নিজ দায়িত্বে অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাক্ষরিত পৃথক ৫টি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ