প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৬:৩৬ অপরাহ্ণ
জামালপুরে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন

রবিউল হাসান লায়নঃ দ্রব্যমূল্যের দাম বৃদ্বি, শিশু নির্যাতন ও দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জামালপুরে জেলা নারী ও শিশু অধিকার ফোরাম মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার দুপুরে জেলা জজকোর্ট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি এডভোকেট মনজুর কাদের বাবুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ঘন্টাব্যাপী মানববন্ধনে আরো বক্তব্য রাখেন এডভোকেট মোবারক হোসেন, রফিকুল ইসলাম জুলহাস, নজরুল ইসলাম মোহন, রেজাউল আমিন শামীম, রোজিনা আক্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আলামীন প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.