
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সোমবার (১ নভেম্বর) দুপুরে বাসাইল থানা প্রাঙ্গণে অগ্নিনিবার্পণ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রকিবুল হাসান ও তাঁর সঙ্গীয় অফিসার এবং ফায়ারম্যানদের সহায়তায় এ অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

অগ্নিনির্বাপণ মহড়ায় স্টেশন অফিসার তাঁর সহযোগীগণ আগুন নিভানোর কৌশল সমূহ হাতে কলমে ভিজা চটের বস্তা, ভিজা কাঁথা এবং হাতের সাহায্যে দেখিয়ে দেন। এছাড়াও গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কিভাবে আগুন নিভাতে হবে তা থানার সকল অফিসার ফোর্স এবং নারী পুলিশদের হাতে-কলমে শিখান।
এছাড়াও গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো সম্ভব না হলে রশিতে আংটা লাগিয়ে তার সাহায্যে সিলিন্ডার কে টেনে নিয়ে খোলা জায়গায় রাখা বা পানিতে রাখার পরামর্শ দেন। উপজেলা স্টেশন অফিসার রকিবুল হাসান বলেন, সাধারণত হঠাৎ কোথাও আগুন লাগলে আমরা সকলেই ভয়ে আতঙ্কিত হয়ে যাই।আতঙ্কিত না হয়ে সামান্য কৌশল জানা থাকলেই আগুন নেভানো সম্ভব হয় এবং মানুষের সম্পত্তি এবং জানমাল রক্ষা করা সম্ভব হয়।
এ সময় বাসাইল থানার পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার