প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৫:১১ অপরাহ্ণ
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুলে অগ্নিকান্ডের ক্ষতি গ্রস্থদের পাশে উপজেলা নিবার্হী অফিসার

মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ভূষনগাছা গ্রামের পূর্বপাড়ায় জনাব আব্দুস সাত্তার মোল্লা পিতা- মৃত তালে আলী মোল্লা ও জনাব কছের আলী পিতা- মৃত জুরান শেখ এঁর বাড়িতে রান্নাঘর হতে উদ্ভুত অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার নির্বাহী কর্মকর্তা জনাব সুখময় সরকার বিষয়টি নাটোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব শামীম আহমেদ স্যারকে অবগত করেন।
জেলা প্রশাসক স্যারের নির্দেশে ক্ষতিগ্রস্থ পরিবারকে নির্বাহী কর্মকর্তা জনাব সুখময় সরকার তাদের সাথে দেখাকরে সরাসরি তাদের খোজ খবর নিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন। এবং পরবর্তিতে সরকারি সহাযতা পেলে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে পৌছে দেয়া হবে। নির্বাহী কর্মকর্তা জনাব সুখময় সরকার যানান নলডাঙ্গা উপজেলায় এরকম কোথাও কনো ক্ষয়ক্ষতি হলে ক্ষতিগ্রস্থ্যদের পাসে সবসময় সরকারী সহায়তা প্রদান করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.