
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড বাঘোপাড়া খোলার ঘর গ্রামের সাবেক ৪ বারের জনপ্রিয় মেম্বার জনাব তোফাজ্জল হোসেন লেদু (৬৫) আর নেই। গত রবিবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার (০১ নভেম্বর) বাদ যোহর তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারে পক্ষ থেকে তাঁর চাচাতো ভাই মোঃ সাইফুল ইসলাম উজ্জল মরহুমের জানাযার নামাজে আত্মীয় স্বজন সহ শুভাকাংখীদের শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এদিকে সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন লেদুর অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিকুল সাজু।।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত