প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২১, ৬:০২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আওয়ামীগ নেতার নাম ভাঙ্গিয়ে সরকারী অফিসে চাঁদাবাজির অভিযোগে দুই ভাই আটক

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীগের সাধারন সম্পাদকের নাম ভাঙ্গিয়ে ও শেখ হাসিনা লীগের পরিচয়ে চাঁদা বাজির অভিযোগে দুই সহদর ভাইকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে সিরাজগঞ্জ বিএডিসি সরকারী অফিসে চাঁদার টাকা নিতে গেলে তাদেরকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলো সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার আনোয়ার হোসেন ভুইয়ার ছেলে ফিরোজ ও তার ভাই এস এম রেজা। বিএডিসি অফিসের নির্বাহী প্রকৌশলী মাজুদ আলম জানান, প্রথমে ফোনে শেখ হাসিনা লীগ নামের একটি সংগঠনের নাম দিয়ে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠায়। পরে রবিবার দুপুরে প্রতারক সহোদর দুই ভাই ফিরোজ ও রেজা এসে পার্টির প্রোগ্রাম করতে হবে বলে দশ হাজার টাকা টাকা দাবি করে।
এসময় ফিরোজ এই সংগঠনের কর্মী পরিচয় দিয়ে ও এই সংগঠনের সভাপতি বর্তমান জেলা মহিলা আওয়ামীগের সাধারন সম্পাদক হাসনা হেনা বলে পরিচয় দেয় এবং তিনি পাঠিয়েছেন বলে দাবি করেন। পরে হাসনা হেনাকে বিষয়টি জানালে এব্যাপারে তিনি কিছুই জাননে না আর এ ধরনের কোন সংগঠন নেই বলে তিনি জানান। পরে পুলিশকে খবর দিয়ে ফিরোজ ও রেজাকে তাদের হাতে তুলে দেয়া হয়।
এ ব্যাপারে জেলা জেলা মহিলা আওয়ামীগের সাধারন সম্পাদক হাসনা হেনা জানান, শেখ হাসিনা লীগ বলে কোন সংগঠন নেই। এক ধরনের প্রতারক চক্র এই কাজ করে আওয়ালীগের সুনাম ক্ষুন্ন করছে ও আমাদের নেতাকর্মীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।
এব্যাপারে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তাদেরকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। আটককৃতরা আপন দুই ভাই। এধরনের অনৈতিক কাজে এর আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.