
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় কমিউনিটি পুলিশিংয়ে অনবদ্য অবদানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ড. বেনজির আহমেদ বিপিএম (বার) কর্তৃক শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং মেম্বার ও সম্মাননা অর্জন করেছেন দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান (ভালুকা)র সফল শিল্প কর্মকর্তা শেফার্ড গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেফার্ড ইন্ডাস্ট্রিজের জিএম মোকলেসুর রহমান।ময়মনসিংহ ভালুকা শিল্পাঞ্চল পুলিশ-৫ আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা,সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শেফার্ড গ্রুপের জিএম,কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোকলেছুর রহমান।
এসময় শিল্পাঞ্চল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মােঃ জাহাঙ্গীর আলম এবং শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।জিএম মোকলেসুর রহমান জানান,ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চল পুলিশ-৫ আইন শৃঙ্খলা রক্ষা সহ নানা কার্যক্রমের মাধ্যমে এগিয়েছে।ধন্যবাদ জানাচ্ছি এরক একটি সুন্দর অনুষ্টানের মাধ্যমে সম্মাননা প্রদান এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ড.বেনজির আহমেদ বিপিএম (বার) কে আমাকে মনোনীত করার জন্য।এ স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং মালিক-শ্রমিক,কারখানার নিরাপত্তায় সকলের জোড়ালো প্রদক্ষেপ আরাে গতিশীল ও বেগবান করবে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি