
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ের মাদক সম্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমকে (৩৮) গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। গতকাল শনিবার রাত ৯টায় দিকে উপজেলার মিঠাছড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৩১ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়ীয়া গ্রামের জামশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে মিরসরাই থানায় এক ডজনের অধিক মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিনি মোরগ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছে বলে জানা গেছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, মাদক সম্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমের বিরুদ্ধে থানায় ১ ডজনের অধিক মামলা রয়েছে। যা বর্তমানে বিচারাধীন। এছাড়া ২টি মামলা তদন্তনাধীন রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিলো । শনিবার রাতে মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ