হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নৌকা স্পিড বোটের সংঘর্ষে নিহত ২জন,আহত ১০জন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নৌকা স্পিড বোটের সংঘর্ষে নিহত ২জন,আহত ১০জন

মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল রাত ৮ সময় নরসিংদী থেকে মরিচাকান্দি লঞ্চ ঘাটে আসার পথে মেঘনা নদীতে স্পীডবোড ও বালিবাহি ভলগেটের  মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত ব্যাক্তিরা হলেন  বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের ডাঃ ইউনুছ মিয়ার ছেলে  মাহবুল রহমান জুয়েল(৩৫)ও নরসিংদী সদরের জুলফু মিয়ার ছেলে ফরিদ মিয়া(২৭)।
জানা গেছে গতকাল রাতে নরসিংদী থেকে ১০-১২ জন যাত্রী  নিয়ে স্পীড বোডে মরিচাকান্দির উদ্দেশ রওয়া হলে মেঘনা নদীতে বালিবাহি ভলগেটের সাথে মুখামুখি সংঘর্ষ ঘটে। স্পীচবোর্ড ড্রাইভার মরিচাকান্দির মোঃ খুরশিদ মিয়া ছেলে ভুট্রো (১৭) পালিয়ে গেছে।মাহবুল রহমান জুয়েল উপজেলার পরিবার  পরিকল্পনা বিভাগের পরিদর্শক ছিল।তাকে  আশ্রারাফ সকাল১১ টা সময় দখন করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, যাত্রীবাহী  স্পিডবোটটি ১০/১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। পথে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!