
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে অজ্ঞাত ব্যক্তির খন্ডিত পা উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায় গত ৩০ অক্টোবর উপজেলা মথুরাপুর ইউপির চকগোবিনাথ গ্রামে একটি ধান ক্ষেতে একটি খন্ডিত পা দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে উক্ত খন্ডিত পা টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ অতিকুল ইসলাম বলেন খবর পেয়ে সেখান থেকে পা, দুইটি বস্তা ও তিনটি হাতের গেøাব উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ,টি,এম মাইনুল ইসলাম বলেন ঘটনাস্থল পরির্দশন করেছি যেহেতু পায়ের হাঁটুর নিচের অংশ তাই বুঝতে সমস্যা, ডি,এন এ পরিক্ষার মাধ্যমে রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থ নেওয়া হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ