প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৯:২০ অপরাহ্ণ
নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আব্দুল কাদের, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে থানা হলরুমে মতবিনিময় সভা, অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ওহিদুন্নবী , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবাবগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক ডাঃ মোঃ মোশাররফ হোসেন ,পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা, পুলিশিং কমিটিতে রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.