প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ১২:৪৫ অপরাহ্ণ
নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ 'নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠো দ্রোহে'এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনে ঠাকুরগাওয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেল সারে ৩টায় উদীচী ঠাকুরগাঁও জেলা কার্যালয় হতে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের চৌরাস্তা হয়ে অপরাজপয়'৭১ গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় উদীচীর নেতাকর্মী-শিল্পী ,আদিবাসী শিল্পীগোষ্ঠী, বাউল শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী-কর্মীবৃন্দ। শোভাযাত্রা শেষে অপরাজেয় '৭১ এ দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বাউল শিল্পী আনিস বাউল।
উদ্বোধন শেষে আলোচনা সভায় অংশ নেন উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীকর্মীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন,বাউল শিল্পীরা বাউন গান ও আদিবাসী শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। সন্ধায় ফানুস উড়ানোর মধ্যদিয়ে দিবসটি শেষ হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.