
মোঃ মাসুদ রানা রাশেদঃ যুবদল’ই শান্তি, রাজপথের মুক্তি। এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরে ডাকবাংলা অডিটোরিয়ামে জেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান মিঠুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতির রুহুল আমিন আকিল,কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রেজা পাহলভি মাসুম। এবং সঞ্চলনায় করেন জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, এসময় জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ান ও ওয়ার্ডের নেতা কর্মীদের উপস্তিতিতে দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার