প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২১, ২:১৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার স্বরূপ ১৫ টি ঘোড়া দিলো ভারতীয় সেনাবাহিনী

এস আর নিরবঃ বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার স্বরূপ ১৫ টি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে দিয়ে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন, কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়াল সহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এডি সেলিম বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.