হোম » সারাদেশ » রায়গঞ্জে পারিবারিক ভাবে বাড়ছে পুস্টি বাগান

রায়গঞ্জে পারিবারিক ভাবে বাড়ছে পুস্টি বাগান

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক ভাবে পুস্টি বাগান দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলার বিভিন্ন এলাকার বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে শাক – সবজি উৎপাদনের মাধ্যমে নিরাপদ ভাবে পারিবারিক পুস্টি চাহিদা পূরনের লখ্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উপজেলার পুরুষদের পাশাপাশি বাড়ির গৃহিনীরাও।

উপজেলার একাধিক ব্যাক্তির সাথে কথা বললে তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোনো জমি ফেলে না রাখার লখ্যে উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শক্রমে বাড়ির উঠান, বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে পুস্টি বাগান করে শাক – সবজি উৎপাদনের মাধ্যমে পারিবারিক চাহিদা মিটিয়ে আসছি আমরা। এমনকি মাঝে মধ্যে অতিরিক্ত শাক – সবজি বিক্রি করে বাড়তি উপার্জন করাও সম্ভব।

এদিকে বাড়ির উঠান ও বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে, পুঁশাক, বেগুন, মড়িচ, কুমুর, সিম ও লাউসহ বিভিন্ন শাক – সবজি চাষ করতে দেখা গেছে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও বাড়ির গৃহিনীদের। তাছাড়া বাজারে সবকিছুর দাম উর্দ্যোমূখী হওয়ায় বর্তমানে উপজেলার কৃষকদের মাঝে পারিবারিক ভাবে পুস্টি বাগান করে ব্যাপক সারা জাগিয়েছে। তাদের দেখাদেখি এখন অনেকেই নিজ নিজ উদ্যোগে পারিবারিক ভাবে পুস্টি বাগান তৈরি করছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!