হোম » সারাদেশ » চাটখিলে ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর মটর শোভাযাত্রা

চাটখিলে ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর মটর শোভাযাত্রা

মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): আসন্ন চেয়ারম্যান পরিষদ নির্বাচনে নিজের অবস্থান জানান দেওয়ার জন্য মোটর সাইকেল শোভাযাত্রা করেন পরকোট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশঘরিয়া পরকোট ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের  মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ শাহজাহান মোটর শোভাযাত্রের মাধ্যমে তার ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে গনসংযোগ করেছেন।
আজ সোমবার ২৫শে অক্টোবর তিনি প্রায় অর্ধশত মোটর সাইকেলের বহর নিয়ে তার নির্বাচনী ইউনিয়নের পরকোট, মুন্সিররাস্তা, মেকরারচর, রামদেবপুর,  বাইসসিন্দুর, হোসেনপুর, কচুয়া, পশ্চিম শোশালিয়াসহ নানা স্থান প্রদক্ষিন করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নুর হোসেন মানিক, সহ সভাপতি  রাজ্জাকুল হায়দার মামুন, ওয়ার্ড আ,লীগ সাধারন সম্পাদক মোঃ মোতালেব, প্রবীন আ,লীগ নেতা ডাঃ এস এম বাচ্চু, আ,লীগ নেতা মো:জসিম উদ্দিন, সমাজ সেবক মাসুদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!