
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত, সহিংসতা ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখ ঢাকা-দিনাজপুর মহাসড়কে তাঁরা এই মানববন্ধন করেন।
প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে বাংলা ভূখণ্ডে নানা জাতি-গোষ্ঠী ও ধর্ম মতের অনুসারীরা পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে একত্রে বসবাসের মাধ্যমে সাম্প্রদায়িক বা আন্তঃধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য সংহত রেখেছে।
তিনি আরও বলেন, কুমিল্লা থেকে পীরগঞ্জে যা ঘটেছে তা সম্পূর্ণ পূবপরিকল্পিত। যারা সাম্প্রদায়িক চিন্তা লালন করে তারাই একাজ ঘটিয়েছে। একজন প্রকৃত হিন্দু,প্রকৃত মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টান একাজ করতে পারেনা। আমরা প্রগতিশীল শিক্ষক ফোরামের পক্ষ থেকে সম্প্রদায়িক এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেইসাথে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের দাবি জানায় প্রগতিশীল শিক্ষক ফোরাম।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এসএম হারুন উর রশীদসহ প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতৃত্ববৃন্দ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান