
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি শরিফউজ্জামান ভূইয়া। সোমবার বিকেলে ইউনিয়নের কলিয়া গ্রাম থেকে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী শরিফউজ্জামান ভূইয়া বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি ইউনিয়নের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও উৎসাহ পেয়ে আমি নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। আশা করি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এ জন্য আমি সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করি। যদি নির্বাচিত হতে পারি সকলের সহযোগিতায় কাউলজানী ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।
শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্নসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল