প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২১, ৬:০৪ অপরাহ্ণ
হাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এবং পরে ঐ ছাত্রীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে থানায় সোর্পদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। রোববার(২৪ অক্টোবর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১২২ কক্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছ পরীক্ষার আওতায় আজ হাবিপ্রবিতে ৯৫.০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন রুম পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এ সময় তিনি বলেন গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা অবর্ণনীয় দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন। তিনি বলেন আজকের পরীক্ষায়ও উপস্থিতির হার অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের পরীক্ষার মতো অনেক বেশি, প্রায় ৯৫% এর মতো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়েছে।
পরিশেষে এধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি মহামান্য রাস্ট্রপতি ও চ্যান্সেলর, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর ”সি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.