প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ৯:১৭ অপরাহ্ণ
জামালপুরের শাহবাজপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রবিউল হাসান লায়নঃ আসন্ন ১১নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী জননেতা আয়ূব আলী খানকে বিজয়ী করার লক্ষে কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ,১১নং শাহবাজপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ। শনিবার বিকেলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইকরামুল হক ফেরদৌস তালুকদার।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল মাস্টার, সদস্য ইজ্জত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হায়েতুন নবী তালুকদার, আব্দুস ছামাদ তালুকদার,সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আয়ূব আলী খান, সহ-সভাপতি নজরুল হক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মাস্টার,জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজাহারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলন মন্ডল আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জালাল উদ্দীন, আব্দুল জলিল, আব্দুল মান্নান, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রিপন তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শামীম আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাসকিন তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মুহাম্মাদুন নবী তালুকদার, ইউনিয়ন যুবমহিলা লীগের আহবায়ক কামরুন্নাহার কাকলীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.