হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  ইয়াবাসহ ব্যবসায়ী  গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  ইয়াবাসহ ব্যবসায়ী  গ্রেপ্তার

মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ গতকাল শুক্রবার  রাত অনুমান ০৮.৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বাউতলা পূর্বপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যাক্তির নাম ইয়ার মোহাম্মদ(২৮)। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে একই সাকিনের আবদুর রাজ্জাকের ছেলে। আখাউড়া থানার এসআই নিতাই চন্দ্র দাস সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপণ সংবাদের ভিত্তিতে ২২ অক্টোবর রাত অনুমান ০৮৩০ ঘটিকার দিকে বাউতলা পূর্বপাড়া সাকিনে  ইয়ার মোহাম্মদের বসতঘরে অভিযান চালালে আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে  আটক করা হয়।
এ সময় আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ভেতরে নাভীর নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ টি কালো পলিপ্যাকে রক্ষিত প্রতিটিতে ২০০ পিস করে মোট ২০০০ পিস ইয়াবা উদ্ধার হলে তা জব্দ করে আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামী ইয়ার মোহাম্মদের বিরুদ্ধে থানায় পূর্বের ৫টি বিচারাধীন মাদক মামলার রেকর্ড পাওয়া গেছে। বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটণায় ইয়ার মোহাম্মদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!